চলতি বছরে কমপক্ষে ৭০টি সিনেমা প্রকাশ করবে নেটফ্লিক্স

৪ ফেব্রুয়ারি, ২০২২ ২৩:১৬  
গত বছরের মতো ২০২২ সালেও প্রতি সপ্তাহে কমপক্ষে একটি সিনেমা প্রকাশ করবে নেটফ্লিক্স। এই বছর ৭০টির বেশি সিনেমা মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে বেশকিছুর ইতিমধ্যেই টিজার প্রকাশ করেছে ভিডিও স্ট্রিমিং সেবাটি। খবর এনগ্যাজেট। তিন মিনিটের সিজল রিলে আপকামিং সিনেমাগুলোর ফুটেজ দেখা যাচ্ছে। যার মধ্যে নাইভস আইট ২ সিনেমার দৃশ্যও রয়েছে। এছাড়া রয়েছে ইনোলা হোলমেস ২ ও দ্য গ্রে ম্যান। আসছে সায়েন্স-ফিকশন সিনেমাও। এই ক্যাটাগরিতে রয়েছে দ্য মাদারশিপ, স্পেসম্যান এবং মাটিলডার নতুন সংস্করণ। প্রতিটি ক্যাটাগরিতেই বেশকিছু সিনেমা মুক্তি পাবে। সাবস্কাইবাররা তাদের অর্থ দিয়ে যাতে সেটি অসুল করতে পারেন সেই বিষয়টিকে মাথায় রেখে সিনেমা আনছে নেটফ্লিক্স। ডিবিটেক/বিএমটি